× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

গড়াই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -পানি সম্পদ প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

লবণাক্ততা কমিয়ে পানির প্রবাহ বাড়াচ্ছে গড়াই নদী প্রকল্প। গড়াই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার । প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো নদী শাসন করে জমি পুনরুদ্ধার করা।

এখানে ড্রেজিং করে প্রায় ১৭ বর্গকিমি জমি পুনরুদ্ধার করা হয়েছে। যাতে ফসল ফলানো, ফ্ল্যাড প্লেইন রাখা, শিল্পকারখানা-সহ বিনোদন কেন্দ্র গড়ে তোলা যায়।’ আজ কুষ্টিয়া সদরের মহানগরটেকে চলমান ‘গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ’ প্রকল্প পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এসব কথা বলেন। এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লেখ্য, ৪৫ দশমিক ২৫ কিমি ড্রেজিং এর লক্ষ্যে সরকারি অর্থায়নে চলমান প্রকল্পটির সমাপ্তকাল জুন-২০২২। নদীর উৎসমুখ হতে ১৩ কিমি পর্যন্ত চলা জরিপ মতে এখানে বছরে প্রায় ৭০ লাখ ঘনমিটার পলি জমে। পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ৭টি ড্রেজার দ্বারা প্রতিদিন প্রায় ৬০ হাজার ঘনমিটার পলি ও সিল্ট ড্রেজিং হচ্ছে। বাড়াচ্ছে নাব্যতা, বৃদ্ধি পাচ্ছে পানি প্রবাহ ও সুবিধা পাচ্ছে কৃষিব্যবস্থা।

পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী (ফরিদপুর জোন) আব্দুল হেকিম, প্রধান প্রকৌশলী (ড্রেজার) আব্দুল ওয়াহাব, প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান-সহ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..