× Banner
সর্বশেষ
সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক সাপে কাটে গ্রামে, চিকিৎসার ভরসা করতে হয় শহরে

রাজন হোসেন তৌফিকুল মৌলভীবাজার

গ্রেফতার হলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুস সামাদ

ACP
হালনাগাদ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বহুল আলোচিত একাধিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর সামাদ আজাদ (৩১) ভারতে পালিয়ে যেতে গিয়ে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন।

বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল ৯টা ৪৫ মিনিটে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। আটক হওয়া মোঃ আব্দুর সামাদ আজাদের পাসপোর্ট নম্বর A13959192।

তার বাড়ি মৌলভীবাজার জেলার মোস্তফাপুর গ্রামে, ওয়ার্ড নং ০৪, পোস্ট মৌলভীবাজার। পিতার নাম মোঃ আকিব আলী। তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু পাসপোর্ট ‘স্টপলিস্ট’-এ থাকা ও একাধিক মামলার তথ্য অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ: থানা: মৌলভীবাজার সদর থানা ১. মামলা নম্বর-০২, তারিখ: ১৫/০৮/২০২৪ আইন: বিশেষ ক্ষমতা আইন ১৫(৩)/২৫D; দণ্ডবিধির ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ ২. মামলা নম্বর-২৭, তারিখ: ৩০/০৮/২০২৪ ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ৩. মামলা নম্বর-২৮, তারিখ: ৩০/০৮/২০২৪ ধারা: ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৩৮০/৫০৬/১১৪/৪২৭ পেনাল কোড ৪. মামলা নম্বর-২৬, তারিখ: ২৯/০৮/২০২৪ ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ৫. মামলা নম্বর-১৪, তারিখ: ২৪/০৮/২০২৪ ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ৬. মামলা নম্বর-০৯, তারিখ: ২০/০৮/২০২৪ ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড ৭. মামলা নম্বর-০৮/০৮, তারিখ: ১৩/০১/২০২০ ধারা: ১৪০/৪৪৭/৪৪৮/২৩২/৩২৪/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড উল্লেখ্য, এতগুলো মামলার আসামি হিসেবে পাসপোর্ট স্টপলিস্টে থাকায় ইমিগ্রেশনে তার নাম ওঠে আসে। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। থানায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে

মৌলভীবাজার মডেল থানা তদন্ত অফিসার বলেন , আমরা তথ্য পেয়েছি আমাদের থানা থেকে একটি টিম বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে ।

 

 


এ ক্যটাগরির আরো খবর..