× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

গ্রেপ্তারি পরোয়ানা তারেকের বিরুদ্ধে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: তারেক রহমান ও ইটিভির তৎকালীন সাংবাদিক মাহাথির ফারুকী খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার তেজগাঁও থানার রাষ্ট্রদ্রোহের মামলায় তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী। মামলাটিতে তারেক রহমান ও মাহাথির ফারুকী খান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা জারি করা দুই আসামিকে গ্রেপ্তার করা না গেলে তাদের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলাটিতে আগামী ২ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

মামলার অপর দুই আসামি ইটিভির তৎকালীন চেয়ারম্যান আবদুস সালাম কারাগারে ও ইটিভির তৎকালীন সাংবাদিক কনক সারোয়ার জামিনে রয়েছেন।

গত ৬ সেপ্টেম্বর তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ।

২০১৫ সালের ৮ জানুয়ারি উসকানি দিয়ে পুলিশে বিদ্রোহের চেষ্টা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে তেজগাঁও থানায় পুলিশ মামলা করে।

২০১৫ সালের ৪ জানুয়ারি রাতে যুক্তরাজ্যে অনুষ্ঠিত এক সভায় তারেক রহমানের ৫০ মিনিটের একটি বক্তব্য সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি।

এরপর ৬ জানুয়ারি ভোরে কারওয়ানবাজারে ইটিভির কার্যালয়ের নিচ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..