× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

গ্রিল কেটে ঘুমন্ত মা-বাবার কোল থেকে আড়াই মাসের শিশু চুরি

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মার্চ, ২০১৯

সাত দিন আগে জানালার গ্রিল কেটে ঘুমন্ত মা-বাবার কোল থেকে আড়াই মাস বয়সী শিশু আবদুল্লাহকে চুরি করে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। চুরি যাওয়া শিশুটিকে সাত দিন পর ফিরে পেয়েছেন মা-বাবা।

তবে জীবিত নয় মৃত। রোববার দুপুরে অপহরণকারী চক্রের মূল হোতা হৃদয় চাপরাশীর (২০) স্বীকারোক্তি অনুযায়ী মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামের কাচারিবাড়ি এলাকার একটি মৎস্য খামারের টয়লেটের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশু আবদুল্লাহ বিশারীঘাটা গ্রামের দলিল লেখক মো. সোহাগ হাওলাদারের ছেলে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) রিয়াদুল ইসলাম জানান, গেল রোববার দিবাগত রাত তিনটার দিকে বিশারীঘাটা গ্রামের সোহাগ হাওলাদারের আড়াই মাস বয়সী ছেলে আবদুল্লাকে জানালার গ্রিল কেটে ঘুমন্ত মা-বাবার কোল থেকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পর থেকে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও পিবিআইর কয়েকটি দল অভিযানে নামে।

পর্যায়ক্রমে পুলিশ এ চক্রের ছয়জনকে আটক করে এবং একটি মোটরসাইকেল জব্দ করে। সর্বশেষ গতকাল শনিবার বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পিবিআই’র একটি দল ঢাকা থেকে হৃদয় ঘটনার মূল হোতা হৃদয় চাপরাশীকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার দুপুরে বিশারীঘাটা গ্রামের কাচারিবাড়ি এলাকার একটি মৎস্য খামারের টয়লেটের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে শিশুটির বাবা ঘটনাস্থলে গিয়ে সন্তানের লাশ সনাক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..