× Banner
সর্বশেষ
আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

গ্রাহকদের নিয়ে কার্টুন নেটওয়ার্কের নৈশভোজ ও আলোচনা সভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

 বাংলাদেশে কার্টুন নেটওয়ার্ক এন্টারপ্রাইজেস (সিএনই) ও ওয়ার্নার ব্রাদার্সের (ডব্লিউবি) অনুমোদিত প্রতিনিধি এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড সম্প্রতি নতুন লাইসেন্সপ্রাপ্ত বা সনদধারীদের নিয়ে ওয়েস্টিন ঢাকা হোটেলে এক নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করেছে। টার্নার ব্রডকাস্টিং অ্যান্ড ওয়ার্নার ব্রাদার্সের অনুমোদিত এজেন্ট বা ফ্র্যাঞ্চাইজি হিসেবে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড ২০১২ সাল থেকে বাংলাদেশের বাজারে কাজ করে আসছে।

অনুষ্ঠানটি ছিল মূলত পারস্পরিক মতবিনিময়-ভিত্তিক। এতে এ দেশের প্রেক্ষাপটে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, বাটা বাংলাদেশ ও পারফেট্টি ভ্যান মেল্লে, বাংলাদেশের মতো বর্তমান গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশার কথা জানার বিষয়ে জোর দেওয়া হয়। এ ছাড়া সম্ভাবনাময় গ্রাহক এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিত্বকারী আইপি প্রফেশনাল বা পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব আবু দাউদ খান অনুষ্ঠানে বলেন, ‘‘আমরা জানি, নতুন লাইসেন্স বা সনদ প্রদানের ফলে স্থানীয় ও বহুজাতিক কোম্পানিগুলোর সামনে নতুন গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করবে এবং ব্যবসায়িক পরিমণ্ডলে তাদের যোগাযোগ বাড়াবে। আমরা বলেছি যে আমাদের প্রত্যাশা ও বাস্তবতা ব্যাপক পরিবর্তনের নিশ্চয়তা দেবে না। আমরা কেবল সুখ্যাতিসম্পন্ন করপোরেট প্রতিষ্ঠানগুলোকে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎরে যাওয়াসহ ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠা ও তা বজায় রেখে চলার ব্যাপারে সার্বিক সহযোগিতা করতে সক্ষম। বাংলাদেশে টার্নার ব্রডকাস্টিং অ্যান্ড ওয়ার্নার ব্রাদার্সের অনুমোদিত এজেন্ট হিসেবে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যাপকভিত্তিক পরিকল্পনা রয়েছে, যাতে বাজার নিয়ন্ত্রণে একটি দক্ষ লিগ্যাল বডি প্রতিষ্ঠা করে নকল বা চোরাই আইপির ব্যবহার রোধ করা যায়।
টার্নার ব্রডকাস্টিং এশিয়া-প্যাসিফিকের বিপণন পরিচালক (দক্ষিণ এশিয়া অঞ্চল) আনন্দ সিং বলেন, ‘‘বাংলাদেশে ইনট্যালেকচুয়াল প্রোপার্টি বা বুদ্ধিবৃত্তিক সম্পদ ক্রমাগতভাবে বাড়ছে। এদেশে ব্যবসা শুরুর প্রথম দুই বছরে আমরা ধারাবাহিকভাবে বেশ অগ্রগতি অর্জন করেছি। এতে প্রমাণ হয় যে বাংলাদেশে দায়িত্বশীল অনেক কোম্পানি রয়েছে। আমরা এখন গ্রাহকদের প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে অধিকতর জোর দিয়ে আমাদের পক্ষ থেকে সমর্থন ও সহায়তা প্রদান করে চলেছি। এর ফলে আমাদের ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি তাদেরও ব্যবসায়িক প্রবৃদ্ধি ঘটবে বলে আশা করি।’’

পারফেট্টি ভ্যান মেল্লে, বাংলাদেশ; বাটা বাংলাদেশ ও বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড সম্প্রতি টার্নারের সঙ্গে যথাক্রমে এক, দুই ও আড়াই বছর মেয়াদি তিনটি আলাদা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী পারফেট্টি, বাটা ও বেঙ্গল পলিমার তাদের প্রমোশনাল ক্যাম্পেইনসহ বিভিন্ন ধরনের জুতা ও প্লাস্টিক পণ্য তৈরিতে ডিজাইন বা নকশা হিসেবে কার্টুন নেটওয়ার্ক ও ওয়ার্নার ব্রাদার্সের পোর্টফলিও থেকে নানা ধরনের কার্টুন ক্যারাক্টার বা চরিত্র ব্যবহার করতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, বাংলাদেশের ভাইস চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন; বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব চিপ্তান কানহাসিরি ও রিটেইল ম্যানেজার সিন কী লী; টার্নার ব্রডকাস্টিংয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিপণন পরিচালক আনন্দ সিং; এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি ও সিইও জনাব আবু দাউদ খান; ইনট্যালেকচ্যুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েমন বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) জনাব মো. আজিজুর রহমান এফসিএস এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন বা পরিচিতি: বাঁ থেকে বাটা বাংলাদেশের রিটেইল ম্যানেজার সিন কী লী; ইনট্যালেকচ্যুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েমন বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) জনাব মো. আজিজুর রহমান এফসিএস; এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি ও সিইও জনাব আবু দাউদ খান; বাটা বাংলাদেশের এমডি জনাব চিপ্তান কানহাসিরি; বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড, বাংলাদেশের ভাইস চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন; টার্নার ব্রডকাস্টিং এশিয়া-প্যাসিফিকের বিপণন পরিচালক (দক্ষিণ এশিয়া অঞ্চল) আনন্দ সিং এবং ফু-ওয়াং ফুডস লিমিটেডের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম এ এস সাদেক, পিএসসি।

কার্টুন নেটওয়ার্ক এন্টারপ্রাইজেস (সিএনই) সম্পর্কে
কার্টুন নেটওয়ার্ক এন্টারপ্রাইজেস (সিএনই) হলো কার্টুন নেটওয়ার্ক অ্যান্ড ওয়ার্নার ব্রাদার্সের স্পেশালাইজড বা বিশেষায়িত লাইসেন্সিং ও মার্চেন্ডাইজিং বিভাগ। এটি দীর্ঘ মেয়াদে নেটওয়ার্ক ও প্রোপার্টিজের মূল্যমান রক্ষা এবং নতুন ব্যবসায় স্থাপনের দায়িত্ব পালনের করে। সিএনই কনজ্যুমার প্রডাক্টস বা ভোগ্যপণ্য, প্রমোশনাল লাইসেন্সিং, হোম ভিডিও, ইন্টারঅ্যাক্টিভ গেমস, পাবলিশিং বা প্রকাশনা ইত্যাদি ক্ষেত্রে গ্রাহকদের সহায়তা দিয়ে থাকে। কার্টুন নেটওয়ার্ক এন্টারপ্রাইজেস (সিএনই) কিডস’, নন-ট্র্যাডিশনাল ও নন-কিডস’ কোম্পানিগুলোর জন্য প্রমোশনাল লাইসেন্সিংয়ের ধারণা চালুর মাধ্যমে ভারতের লাইসেন্সিং ও মার্চেন্ডাইজিং শিল্পে পথিকৃৎ-এর ভূমিকা পালন করেছে। সিএনই তার ভারতীয় ফ্র্যাঞ্চাইজিকে দিয়ে ‘উইনার অব দ্য লাইসেন্সর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কারও প্রবর্তন করেছে। এ ছাড়াও বিব্লেডসের (ইবুনষধফবং) উদ্বোধনের মধ্য দিয়ে সিএনই ভারতে থার্ড পার্টি লাইসেন্সিং বা তৃতীয় পক্ষের মাধ্যমে লাইসেন্স প্রদানের ধারণা চালু করে। সিএনই বর্তমানে তার জনপ্রিয় অ্যানিমেশন শো ‘রোল নম্বর টোয়েন্টি ওয়ান’ (২১)-কে ঘিরে মার্চেন্ডাইজিং ব্যবসা চালুর মাধ্যমে পণ্য ও প্রোপার্টি পোর্টফলিও বাড়িয়ে চলেছে।

টার্নার ইন্টরন্যাশনাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সম্পর্কে
টার্নার ইন্টারন্যাশনাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হলো টাইম ওয়ার্নারের একটি বিভাগ ও টার্নার ব্রডকাস্টিং সিস্টেমের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটি কোম্পানির জন্য ব্যবসায় সৃষ্টি ও তা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এসব দায়িত্বের মধ্যে রয়েছে- ভারত ও দক্ষিণ এশিয়ায় টার্নারের সংবাদ এবং সিএনএন ইন্টারন্যাশনাল, কার্টুন নেটওয়ার্ক, পোগো (চঙএঙ) এবং ডব্লিউবিসহ (ডই) এন্টারটেইনমেন্ট বা বিনোদন ব্র্যান্ডগুলোর অনুষ্ঠান বা কর্মসূচি বিক্রি, বিতরণ ও বিপণন ইত্যাদি। একই সঙ্গে এটি এইচবিওর পক্ষে বিজ্ঞাপন সংক্রান্ত বিক্রয় ও বিতরণ কার্যক্রম এবং এইচবিও ডিফাইন্ড ও এইচবিও হিটস ইন ইন্ডিয়ার বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড সম্পর্কে
২০০৮ সালে যাত্রা শুরু করার সময় থেকে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন, কাজের প্রতি একাগ্র ও দক্ষ একটি ব্যবসায়িক টিম বা দল নিয়ে কাজ করে আসছে। এটি বাংলাদেশে ব্যবসায়রত স্থানীয় ও বহুজাতিক অনেক কোম্পানিকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সাপোর্ট অ্যান্ড সলিউশন বা সহায়তা ও সমাধান দিয়ে চলেছে। একটি শীর্ষ স্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) প্রতিষ্ঠান হিসেবে এনরুট বেশ কয়েক বছর ধরে জ্ঞান ও অভিজ্ঞতার মিশেলে দেশের করপোরেট জগতে একটি ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এনরুট সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে আউটসোর্সিং, রিক্রুটমেন্ট বা নিয়োগ, প্রশিক্ষণ ও পরামর্শ সেবা প্রদান ইত্যাদি কার্যক্রমে। কনসালট্যান্সি বা পরামর্শ সেবার অংশ হিসেবে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে টার্নার ব্রডকাস্টিংয়ের স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বা কৌশলগত ব্যবসায়িক শাখা হিসেবে প্রতিনিধিত্ব করবে।


এ ক্যটাগরির আরো খবর..