× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

গ্রহাণুর নমুনা নিয়ে পৃথিবীতে ফিরল ‘ওসিরিস রেক্স’ : মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে অনন্য নজির গড়ল নাসা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
nasa

বিবিসি জানিয়েছে, ‘বেন্নু’ নামক গ্রহাণুর মাটি খুঁড়ে সেখান থেকে নুড়ি-পাথর নিয়ে পৃথিবীতে ফিরেছে ওসিরিস রেক্স। এই প্রথম কোনও গ্রহাণু থেকে এত বেশি পরিমাণে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে কোনও মহাকাশযান।

জানা যায়, এর আগে জাপানের মহাকাশযান দু’বার গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরেছিল। তবে বেন্নু থেকে ওসিরিস এক্স-এর আনা নমুনার তুলনায় তা ছিল খুবই কম। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে অনন্য নজির গড়ল নাসা। ‘বেন্নু’ নামক গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরল নাসার মহাকাশযান ‘ওসিরিস রেক্স’। রোববার আমেরিকার উটাহ মরুভূমিতে অবতরণ করে ‘ওসিরিস-রেক্স’। তাতে ছিল গ্রহাণু থেকে সংগ্রহ করা ২৫০ গ্রাম নমুনা।

১৯৯৯ সালে পৃথিবী থেকে ২৯.৩ কোটি কিলোমিটার দূরে এই গ্রহাণুর খোঁজ মিলেছিল প্রথমবারের মতো। এই আবহে সেই গ্রহাণুর বিশদ জানতে ওসিরিস রেক্স নামক মহাকাশযান পাঠিয়েছিল নাসা। ২০২০ সালের ২০ অক্টোবর বেন্নুর মাটি খুঁড়ে নমুনা সংগ্রহ করেছিল ওসিরিস। এরপর সেটি ফের পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিল। প্রায় তিনবছর পর গতরাতে সেটি ঘরে ফিরে আসে। এদিকে এই বেন্নু গ্রহাণু নাকি আগামী শতাব্দীতে পৃথিবীতে আছড়ে পড়তে পারে। তাই নাসার এই কৃতিত্ব মানবসভ্যতার জন্য খুব তাৎপর্যপূর্ণ।


এ ক্যটাগরির আরো খবর..