× Banner
সর্বশেষ
জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস

নিউজ ডেস্ক

গ্যাস সংকট সারা বিশ্বে চলছে আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই -কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০২২
করোনা যোদ্ধাদের পাশে জাতি

জ্বালানি, গ্যাস সংকট সারা বিশ্বে চলছে। এটা সবাই জানে। আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই। সংকটটা সামনের দিনগুলোতে আরও বাড়বে কি না, সেটা এ মুহূর্তে বলতে পারব না। বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে চা খাওয়ার দাওয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পলিটিকাল হিউমার’। দলটির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চাও খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় নির্বাচনে বিএনপি আসুক, থাকুক।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। তবে ইসির এই সংলাপে বিএনপি, জেএসডিসহ তাদের সমমনা ১১টি রাজনৈতিক দল যাবে না বলে আগেই জানিয়েছে।

তবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপির মতো বড় দল নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসায় তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন। তবে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে না যাওয়ার বিষয়টি বিএনপি আগেই পরিষ্কার করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হয়েছে এ বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি।

তিনি আরও বলেন, ইসির সংলাপে যাওয়া বিএনপির রাজনৈতিক অধিকার। কিন্তু সংলাপে না যাওয়াতে তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন।

কাদের বলেন, জ্বালানি নিয়ে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তাতে মনে হয় পরিস্থিতি সামাল দিতে পারব। আমাদের এগুলো মেইনটেইন করতে হবে, কৃচ্ছ্রসাধন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..