× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিউজ ডেস্ক

গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজ’র নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল জেলার উত্তর জনপদের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজে’র ৪তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১২টায় টেলি-কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি মাননীয় মন্ত্রী, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পর্যাবেক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এম,পি) ।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও মাহিলাড়া ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বিপিন চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে টেলি-কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় মন্ত্রী, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পর্যাবেক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এম,পি)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরষভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া,বিআরডিবির চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আনিচুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব,কোষাধ্যক্ষ আমিন মোল্লা, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরিফুল কামাল।

এ সময় উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সহকারী অধ্যাপক বিমল চন্দ্র মন্ডল,এস এম ইখতিয়ার হোসেন, প্রভাষক গনেশ চন্দ্র মন্ডল, রেবা খানম, জিনাত জাহান খান,হুমায়ুন কবির, নজরুল ইসলাম ও ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া প্রমূখ ।


এ ক্যটাগরির আরো খবর..