গৌরনদীতে যুবদল নেতার বিরুদ্ধে গৌরনদীতে যুবদল নেতার বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগ আত্মসাতের অভিযোগ

গৌরনদীতে যুবদল নেতার বিরুদ্ধে গৌরনদীতে যুবদল নেতার বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগ আত্মসাতের অভিযোগ

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদীতে একটি সামাজিক জামে মসজিদের উন্নয়নকাজের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে।

ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন এলাকাবাসী ।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় একটি পুকুরের ওপর সাময়িকভাবে কাঠ ও টিন দিয়ে উত্তর বাঙ্গিলা সামাজিক জামে মসজিদ নির্মাণ করা হয়। সম্প্রতি মসজিদটির স্থায়ী অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ওই পুকুরটি বালু দিয়ে ভরাটের উদ্যোগ নেয় মসজিদ কমিটি।

এই পরিস্থিতিতে গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন মসজিদ কমিটির সভাপতি মো. শামসুল হক খানের সঙ্গে যোগাযোগ করেন এবং এক সপ্তাহের মধ্যে পুকুরের একাংশ নিজ দায়িত্বে বালু দিয়ে ভরাট করার আশ্বাস দেন। আস্থা অর্জনের জন্য পার্শ্ববর্তী রাজাপুর বাজার এলাকা থেকে বালুর পাইপ দেখিয়ে দেন এবং সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীদের সঙ্গেও পরিচয় করিয়ে দেন তিনি। পরে তিনি (মনির) বালু ভরাটের কথা বলে মসজিদ কমিটির কাছ থেকে অগ্রিম ৫০ হাজার টাকা গ্রহণ করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অগ্রিম অর্থ নেওয়ার পর প্রায় আট মাস পেরিয়ে গেলেও বালু ভরাটের কাজ শুরু হয়নি। বরং প্রতিশ্রুত বালুর পাইপটিও পরবর্তীতে সরিয়ে ফেলা হয়। একাধিকবার যোগাযোগের পরও কাজ শুরু না হওয়ায় মসজিদ কমিটির পক্ষ থেকে টাকা ফেরতের দাবি জানানো হলে মনির হোসেন নানা ধরনের টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে তিনি ‘পারলে টাকা উঠিয়ে নেন’ এমন অপমানজনক মন্তব্য করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। মসজিদ কমিটির সভাপতি মো. শামসুল হক খান বলেন, ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে এই ধরনের প্রতারণা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।

টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করে উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন বলেন, টাকা ফেরত দেওয়া হবে। কিছু সময় লাগবে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।