× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে বাস চালকের ঔদ্ধত্যর্তায় প্রাণ দিলেন ভ্যান যাত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
বাস চালকের ঔদ্ধত্যর্তায় প্রাণ

বাসে থাকা আত্মীয়ের সাথে কথা বলতে বাধা দেয়ায় চালকের ঔদ্ধত্যপূর্ণ বেপরোয়া গতির বাসের চাপায় সাইদুল হাওলাদার (৩৭) নামের এক ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

শনিবার বেলা সোয়া এগারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী নিলখোলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে। এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছে।

শ্রাবনী পরিবহনের বরগুনাগামী যাত্রী সাথী আক্তার অভিযোগ করে বলেন, অনেকক্ষণ যাবত বাসে থাকা আত্মীয়ের সাথে কথা বলছিলেন চালক। চলন্ত অবস্থায় চালককে এভাবে কথা বলতে দেখে বাঁধা প্রদান করেন যাত্রীরা। এ নিয়ে মহাসড়কের গৌরনদী আরিফ ফিলিং ষ্টেশন এলাকায় আসলে বাস খামিয়ে যাত্রীদের সাথে ক্ষীপ্ত হয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরন করেন বাস চালক। এ ঘটনার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙ্গে বাস ডোবায় পড়ে যায়। আমি অল্পের জন্য রক্ষা পেলেও ভ্যান ও বাসের অনেকেই আহত হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী শ্রাবনী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙ্গে ডোবায় পড়ে যায়। এতে ভ্যানের চালক সহ ৫ যাত্রী ও বাসের এক শিশু আহত হয়। খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যান যাত্রী সাইদুল হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও ভ্যানের চালক জাহিদ বিশ্বাসকে গুরুত্বর অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..