× Banner

বরিশাল প্রতিনিধি

গৌরনদীতে প্রায় ৫শ বছরের পুরানো শিব মন্দিরে দুই দিনব্যাপী পূজা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
গৌরনদীতে প্রায় ৫শ বছরের পুরানো শিব মন্দিরে দুই দিনব্যাপী পূজা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদীতে প্রায় ৫শ বছরের পুরানো সরকারি গৌরনদী কলেজের গাঙ্গুঁলি নিবাস প্রাঙ্গনে শ্রী শ্রী শিব মন্দিরে দুই দিন ব্যাপী শিবরাত্রি পূজা সোমবার (১৬ ফেরুয়ারি) বিকেলে মহোউৎসবের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে। পূজা উপলক্ষে মন্দিরের পাশে বসেছে গ্রামীণ মেলা।

পূজায় নারী ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। পূজার প্রথম দিন রোববার (১৫ ফ্রেরুয়ারি) রাতে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

বিশেষঅতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়ার যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান স্বপন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ নির্মল হালদার, সাধারন সম্পাদক মানিক লাল আচার্য্য, যুগ্ম সম্পাদক বিশ^জিৎ রায়।

মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম দাসের সঞ্চলনায় বক্তব্য রাখেন সভাপতি প্রভাষক বিধান রায়, সাধারন সম্পাদক মনতোষ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..