× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ACP
হালনাগাদ: শুক্রবার, ১ মে, ২০২৬
গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে শুক্রবার (১ মে) ভোরে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের ব্যানারে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও ফুটেজে দেখা গেছে, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনুর রশিদ মনু মোল্লা এবং পৌরসভা ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক

সভাপতি মাসুম সরদারের নেতৃত্বে প্রায় অর্ধশত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর প্লেকার্ড হাতে নিয়ে ভুরঘাটা বাসষ্ট্যান্ডে মিছিল করছেন। আওয়ামীলূীগ সরকার পতনের পরে এটিই ছাত্র লীগের প্রথম মিছিল।

মিছিল চলাকালে অংশগ গ্রহনকারীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” গৌরনদীর মাটি আশিক আব্দুল্লাহর ঘাটি-এমন শ্লোগান দিতে শোনা যায়। অপরদিকে শুক্রবার ভোর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা ভিডিও পেয়েছি। তবে ভিডিওটি কবের তা স্পষ্ট নয়। এবিষয়ে ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..