× Banner
সর্বশেষ
উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
ইউপি চেয়ারম্যান আটক

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও তার ভাই সলিল গুহ পিন্টুকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে গৌরনদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। অভিযানে তিনটি ককটেল, দেশীয় অস্র, দেশি-বিদেশি মদ ও চেক বই দেখানো হয়েছে।
তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন-গৃহস্থলি কাজে ব্যবহাত দা-ছুড়ি এবং কয়েকটি চেক বই ছাড়া প্রথমত বাসায়  তারা কিছুই পায়নি। এরপর ককটেল, মদের বোতল কোথা থেকে এসেছে তা আমরা জানিনা। অপরদিকে জনপ্রিয় ইউপি চেয়ারম্যান পিকলু ও তার ভাইকে আটকের বিষয়টি এলাকায় ছড়িয়ে পরার পর স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..