× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য হেলেনা আক্তারের বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে ইউপি সদস্য হেলেনা আক্তার জানিয়েছেন-তিনি ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে বরিশালের বাসায় ছিলেন।
এ সুযোগে সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা রাতে প্রথমে বাড়ির গেট ও পরে বসত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।
দুষ্কৃতকারীরা ঘরের আলমিরা ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেট সহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।
ইউপি সদস্য আরো জানিয়েছেন-বুধবার সকালে প্রতিবেশীরা বাড়ির গেট ভাঙা দেখে তাদের খবর দেয়। পরবর্তীতে বাড়িতে এসে দুধর্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
গৌরনদী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানিয়েছেন-খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..