গৌরনদীতে অর্ধ ডজন মামলার আসামি বেদে সর্দার স্বপন হাওলাদার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার

গৌরনদীতে অর্ধ ডজন মামলার আসামি বেদে সর্দার স্বপন হাওলাদার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী থানাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ও প্রতারনার অর্ধ ডজন মামলার আসামি মাদক বিক্রেতা স্বপন হাওলাদারকে (৫০) ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টরকীচর এলাকায় এসআই সুশান্ত কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।

এ সময় টরকীচর জনৈক হারুন ফকিরের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বেদে পল্লীর একাংশের সর্দার মাদক স¤্রাট স্বপন হাওলাদার দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ ধাওয়া করে আটকের পর স্বপনের দেহ তল্লাশী করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ ঘটনায় থানার এসআই সুশান্ত কুমার বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার সকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালত বরিশাল কেন্দ্রীয় আদালতে প্রেরন করে।

পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান আরো জানান, গ্রেফতারকৃত স্বপনের বিরুদ্ধে গৌরনদী, ভোলার চরফ্যাশনসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।