গোলাপফুলের ঘ্রান প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে -জাদু মিয়া

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  মহাপবিত্র ৭ই সফর বিত্তশালী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) হুজুর কেবলাজান সাহেবের ফাতেহা শরীফ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় জাকের পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাকের পার্টির আয়োজনে রবিবার বিকাল ৫টায় তালমা মোড়ে পার্টির কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করেন।

উপজেলা জাকের পার্টির সভাপতি মো. মোস্তফিজুর রহমান সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জাকের পার্টির ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান জাদু মিয়া। এসময় প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া বলেন, বর্তমান যামানা খুব মছিবতের যামানা, এই যামানায় ঈমান বেঁচে থাকতে হলে জাকের পার্টির পতাকা তলে সবাইকে থাকতে হবে। বর্তমান সরকার তরিকত পন্থী সরকার। জাকের পার্টির চেয়ারম্যান আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে। গোলাপফুলের ঘ্রান প্রতিটি ঘরে ঘরে পৌছায় দিতে হবে। তাহলেই আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো।

আরো বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, প্রচার সম্পাদক ফকির আব্দুল মান্নান, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডা. ফজলুল হক, উপজেলা জাকের পার্টির সহসভাপতি সাহিদ আলী মাষ্টার, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।