× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

গোলাপগঞ্জে গূহবধূকে হত্যার অভিযোগ, দেবর আটক

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে উপজেলার ভাদেশ্বরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গূহবধূ রুহেনা আক্তার (২৭) ভাদেশ্বও ইউনিয়নের শেকপুর গ্রামের আজাদ আহমদের স্ত্রী । সে ২ সন্তানের জননী। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ভোরে সিলেটের একটি বেসকারী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। শশুর পক্ষের লোকজন তার লাশ দাফনের চেষ্টা করলে নিহতের ভাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ স্বামীর বাড়ি থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য দেবর ফখরুল ইসলামকে আটক করে। এ ঘটনায় নিহতের ভাই ফয়ছল আহমদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত গৃহবধূর ভাই ফয়ছল আহমদের অভিযোগ, নিহত রুহেনার দেবর ফখরুল ইসলাম, আনহার আহমদ এবং ভাসুরের ছেলে আজিজুর রহমান গত ৮ ফেব্রুয়ারী পিটিয়ে অজ্ঞান অবস্থায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। শশুরবাড়িতে ফোন দিয়ে জানানো হয় যে তার মানসিক সমস্যার কারনে (জ্বীন ধরেছে) তারা অতিষ্ট । তাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ঐ দিন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতালে ভর্তি করি। তখন তার পা ভাঙ্গা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে বলে চিকিৎসকরা আমায় জানান। তবে সেখানে চিকিৎসার পর অবস্থার কোন উন্নতি না হওয়ায় গত বুধবার সিলেটের ইবনেসিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় আজ (শুক্রবার) সকালে সে মারা যায়।

জানাযায়, ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী এক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগীতায় হাসপাতাল থেকে লাশ এনে দ্রুত দাফনের ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে নিহতের ভাইয়ের অভিযোগ পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ শশুর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।
অভিযুক্ত ফখরুল ইসলাম আটকের আগে জানান, নিহত রুহেনা মানসিক রোগী। কয়েকদিন থেকে তার জ্বালাতনে আমরা অতিষ্ঠ। তার মৃত্যু স্বাভাবিক বলে জানান তিনি।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম ফজলুল হক শিবলী বলেন, লাশ ময়না তদেন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..