× Banner
সর্বশেষ
মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

গেন্ডারিয়ার দুটি ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের ভোটদানে বাধা

admin
হালনাগাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ এবারের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসনের মানুষ ইভিএম ভোট পদ্ধতিতে খুব ভালোভাবেই মানুষ প্রদান করছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত। অল্প সময়ের মধ্যে ইভিএম মেশিনের সাহায্যে এ ভোট প্রদান করতে পারছেন ভোটাররা।

এই আসনের মানুষ ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে পেরে খুবই আনন্দিত। সূত্রাপুরের কমমোপলিটান স্কুল এন্ড কলেজ সেন্টারে সুন্দর পরিবেশে নির্বাচন চলছে। গেন্ডারিয়ার কোব্বাত সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দর পরিবেশে ইভিএমে ভোট চলছে।

সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে সুনদর পরিবেশে ভোট চলছে। গেন্ডারিয়া ইস্ট এন্ড ক্লাব সেন্টারেও সুন্দর পরিবেশে ভোট প্রদান করছেন ভোটাররা।

গেন্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনিজা রহমান স্কুল, এ দুটি সেন্টারে সন্ত্রাসীরা ভোটদানে ভোটারদের বাধা দিচ্ছেন। নিজের পছন্দের মতো ভোটারদের সেন্টারে ঢুকাচ্ছে সন্ত্রাসীরা।

যারা শুধুমাত্র লাঙ্গলে ভোট দিবেন সন্ত্রাসীরা তাদের বেছে বেছে এই ভোট কেন্দ্র দুটিতে ভোট দিতে দিচ্ছেন। পরিচিত মুখ ছাড়া অন্য কাউকে ঢুকতে দিচ্ছেন না সন্ত্রাসীরা। হিন্দু মহিলা ভোটাররাও এই কেন্দ্র দুটিতে ভোট দিতে পারছেন না।

এমনকি ভোটার নম্বরের স্লিপগুলো সন্ত্রাসীরা ছিঁড়ে ফেলে দিয়েছেন। ভোটাররা সিরিয়াল নম্বর ছাড়া ভোটকেন্দ্রে ঢুকলে ওখানকার দায়িত্বপ্রাপ্ত এজেন্ট ও পুলিং অফিসাররা ভোটারদের বের করে দিচ্ছেন ভোটার নম্বর আনার জন্য।

ভোটাররা ভোটার স্লিপ ছাড়া ভোট দিতে পারছেন না বলেই সরেজমিন তদন্ত করে দেখা সত্যতা পাওয়া গেছে। আমি নিজে ভোট দিতে গিয়ে এ সমস্যার সম্মুখীন হয়েছি। অনেক ভোটার স্মার্টকার্ড সাথে নেওয়ার পরও ভোটার স্লিপ না সাথে না থাকার কারণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছেন ভোটারদের।


এ ক্যটাগরির আরো খবর..