× Banner
সর্বশেষ
নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি

গুলশানের গোলাগুলিতে বনানীর ওসি সালাউদ্দিন নিহত

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার গুলশানে গোলাগুলির ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

বিবিসি বাংলা জানিয়েছে, হলি আর্টিজান বেকারিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযানের সময় ওসি সালাহউদ্দিন নিহত হন।

এ ব্যাপারে গুলশানের পুলিশের সহকারি কমিশনার আশরাফুল করিম ওসি সালাহউদ্দিনের নিহত হওয়ার খবর জানান।  তবে এই ঘটনায় মোট কত মানুষ হতাহত হয়েছেন তার কোন স্পষ্ট চিত্র এখনো পাওয়া যাচ্ছে না।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিদেশি নাগরিকসহ কয়েকজনকে জিম্মি করে রেখেছে দুর্বৃত্তরা।


এ ক্যটাগরির আরো খবর..