× Banner
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে

গুলশানে হামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবার পেছালো

admin
হালনাগাদ: রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  ঢাকার গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পঞ্চমবারের মতো পিছিয়েছে। আগামী ৮ মার্চ এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু প্রতিবেদন না আসায় ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াছির আহসান চৌধুরী নতুন দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান  বিষয়টি জানিয়েছেন।

এজাহার থেকে জানা যায়, গত বছরের ১ জুলাইরাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।সেদিনই উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরের দিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। এ নিয়ে হামলার পর ২৮ জন নিহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।

সংগঠনটির মুখপত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতাপর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স। পরে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।মামলার পর এ মামলায় আসামি নর্থ সাউথের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গ্রেপ্তারকরে পুলিশ। তাঁকে দুই দফা রিমান্ড শেষেকারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, এ মামলায় কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে আটক রাকিবুল হাসান রিগ্যানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এ মামলায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..