× Banner
সর্বশেষ
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি

গুলশানে বসেই ইজতেমার মোনাজাতে অংশ নেবেন খালেদা জিয়া

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারও গুলশানে বসেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেবেন। অতীতে তিনি টঙ্গীতে ‘এটলাস’ ভবনে গিয়ে সেখান থেকে মোনাজাতে অংশ নিলেও এবার তা হচ্ছে না বলে জানা গেছে। তবে ধারণা করা হচ্ছে  গুলশানের ‘ফিরোজা’য় বসেই আখেরি মোনাজাতে তিনি অংশ নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, ‘এটা কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয়, ‘উনি যাবেন কী যাবেন না, এটা উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনার সিকিউরিটি স্ট্যান্ড বাই থাকে।’

তিনি বলেন, ‘বিকেলে শুনেছি তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। এখন এ অবস্থায় কোথা থেকে মোনাজাতে অংশ নেন তা আমার জানা নেই।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান জানান, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাকে কিছু জানানো হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..