× Banner
সর্বশেষ
সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

গুলশান হামলায় ৯ ইতালিয়ান নিহত, নিখোঁজ ১

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ  গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় নয় ইতালির নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ আছেন আরেকজন।

আজ শনিবার সকালে ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো গেনতোলনি এই তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে গেনতোলনি জানান, নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং পাঁচ নারী আছেন। তাঁদের অধিকাংশই ব্যবসায়িক কাজে বাংলাদেশে গিয়েছিলেন।

এদিকে রয়টার্স জানিয়েছে গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন ইতালির ফুটবলাররা।

এ বিষয়ে উয়েফার কাছে অনুমতি চাওয়া হলে কালো আর্মব্যান্ড পরার সবুজসংকেত পান ইতালির ফুটবলাররা। বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোর তৃতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে মুখোমুখি হবে ইতালি এবং জার্মানি।

এর আগে শুক্রবার রাতে গুলশান ২-এর ৭৯ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় সন্ত্রাসীরা। জঙ্গিদের হাতে ২০ জনের মতো জিম্মি নিহত হন। পরে উদ্ধার অভিযানে ছয় জঙ্গি নিহত হন। এর আগে রাতে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..