গুজরাট বিধানসভা নির্বাচন ছিল কংগ্রেসের জন্য অগ্নিপরীক্ষা

গুজরাট বিধানসভা নির্বাচন ছিল কংগ্রেসের জন্য অগ্নিপরীক্ষা
বিজেপি গুজরাটে টানা সপ্তম বারের মতো সরকার গঠন করছে। বিজেপির প্রাপ্ত ভোট ও আসন সংখ্যা, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। এই ভূমিধস বিজয়ের ফলে, আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি যে বিজয়ী হতে চলেছে, তাতে কোন সন্দেহ নেই। শুধুমাত্র এই আত্মবিশ্বাসটুকু অর্জনের জন্য – বিজেপির কাছে গুজরাট নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল।
পক্ষান্তরে কংগ্রেসের জন্য গুজরাট নির্বাচন ছিল অগ্নিপরীক্ষা। কংগ্রেস চরম ব্যর্থ হয়েছে। গুজরাটের ইতিহাসে এত খারাপ ফলাফল কংগ্রেস অতীতে কখনো করেনি। এবং এই ড্যাম ডিফিটের ফলে – বিরাট প্রশ্ন দেখা দিয়েছে যে, কংগ্রেস নামক দলটি, সর্বভারতীয় দলের মর্যাদা আদৌ ধরে রাখতে পারবে কিনা? কংগ্রেসের আজ এমন দুরবস্থা, হিমাচল প্রদেশে তারা জয়ী হয়েছে ঠিকই, কিন্তু নবনির্বাচিত বিধায়কদের লুকিয়ে রাখতে হয়েছে – কে কোন দিকে দৌড় দেয়, কোন ঠিক-ঠিকানা নেই।
কংগ্রেসের জন্য আরেকটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ‘আম আদমি পার্টি’। ভবিষ্যতে কংগ্রেসকে হয়তো দ্বিতীয় স্থান ধরে রাখার জন্য লড়াই করতে হবে, আম আদমি পার্টির সঙ্গে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।