× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

গুগল-লেনোভো আনছে থ্রিডি ফোন

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গুগল এবং লেনোভো যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রোনিক্স শোতে থ্রিডি স্মার্টফোন বিক্রির ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুইটি জানায়, তারা থ্রিডি সম্বলিত ফোন তৈরি করেছে। এই ফোনের ক্যামেরায় বিশেষত্ব রয়েছে। এই থ্রিডি ফোনের ক্যামেরা বহু দূর পর্যন্ত তার ফোকাস এরিয়া নির্ধারণ করতে পারে। এছাড়া এটি কোনো একটি কক্ষের মেঝে থেকে ছাদ পর্যন্ত দৃষ্ঠির সীমায় যা দেখা যায় তাই ক্যামেরাবন্দী করতে পারে।

গুগলের প্রজেক্ট ট্যাঙ্গে থেকে এই থ্রিডি ফোন তৈরি করা হয়েছে। বিশ্বব্যাপী এই ফোন ৫০০ ডলারে বিক্রি করা হবে। এতে আছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। যদিও এই বড় আয়তনের ডিসপ্লে ব্যবহারকারীদের ট্যাবের কথাই মনে করিয়ে দেয়।

এই ফোনে ভার্চুয়াল রিয়েলিটি গেমস খেলা যাবে। ভার্চুয়াল গেমস খেলার জন্য এতে অ্যাপস রয়েছে।

ফোনটি গুগল যৌথভাবে লেনোভের সঙ্গে তৈরি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..