× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

লালমনিরহাট জেলায় ৩য় গীতা শিক্ষা নিকেতন এর উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশ এর উদ্যোগে ও মেঘারাম সার্বজনীন দুর্গামন্দিরের ভক্তবৃন্দের আয়োজনে লালমনিরহাট জেলায় গীতা শিক্ষা বিস্তারে ৩য় গীতা শিক্ষা নিকেতন এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ২৮/০২/২০২০ ইং রোজ: শুক্রবার, লালমনিরহাট জেলার মোগলহাট উপজেলায় মেঘারাম সার্বজনীন দুর্গামন্দিরে  ৩য় গীতা শিক্ষা নিকেতন এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদ, লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা শাখা আহবায়ক শ্রী তাপস কুমার। শ্রী সুমন চন্দ্র বর্মন,  যুগ্ম আহব্বায়ক,  লালমনিরহাট সদর উপজেলা  শাখা। শ্রী পরিতোষ চন্দ্র বর্মন, যুগ্ম আহব্বায়ক  লালমনিরহাট সদর উপজেলা শাখা।

উক্ত অনুষ্ঠানের পরিচালক ছিলেন কর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার বর্মন। কেন্দ্রের প্রশিক্ষক ভাটিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী রমনী কান্ত বর্মণ বি এ বি এড কাব্যতীর্থ, কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক পন্ডিত চন্ডিদাস  রায়, ইটাপোতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ চন্দ্র বর্মন, ইটাপোতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিনয় কৃষ্ণ রায়, আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

সভাপতিত্ব করেন মেঘারাম সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বাবু হরিশ চন্দ্র বর্মন।


এ ক্যটাগরির আরো খবর..