× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

গাজীপুর-টাঙ্গাইলে অভিযানে চার জঙ্গি নিহত

admin
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর সদরের হারিনাল ও টাঙ্গাইল সদরের কাগমারা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চার ‘জঙ্গি’ নিহত হয়েছে। গাজীপুরের পাতারটেকের আরেকটি বাড়িতে চলছে অভিযান।

আজ শনিবার ভোরে এ অভিযান শুরু হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গাজীপুরের হারিনালে অভিযানে দুই জঙ্গি নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে নিহত জঙ্গিদের পরিচয় জানাতে পারেননি তিনি।

টাঙ্গাইল র‍্যাব-১২-এর কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামে একটি বাসায় র‍্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। এখন পর্যন্ত র‍্যাবের অভিযান চলছে।

র‍্যাবের এ কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি।

এর আগে গাজীপুর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছিলেন, জঙ্গি আস্তানা সন্দেহে গাজীপুর সদর উপজেলার হারিনাল এলাকায় একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।


এ ক্যটাগরির আরো খবর..