× Banner
সর্বশেষ
ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

ডেস্ক

গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
জেরুজালেমকে রাজধানী

গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার (টেকনোক্র্যাট) কাছে হস্তান্তরের শর্তে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বাংলাদেশ সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিবাগত শেষ রাতে এক প্রতিবেদনে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এক বিবৃতিতে হামাস জানায়, তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার (টেকনোক্র্যাট) কাছে হস্তান্তর করতে চায়। এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামি বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে।

এক বিবৃতিতে হামাস আরও জানিয়েছে, ‘তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে থাকা বিনিময় সূত্র অনুসারে জীবিত সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে’-যদি বিনিময়ের জন্য ক্ষেত্রগত শর্ত পূরণ করা হয়।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে। নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে।

এর কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দিয়ে বিবৃতিতে জানায়, জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। তবে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৫ অক্টোবর) ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত গাজার জন্য মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণ করার জন্য হামাসকে সময়সীমা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এ ঘোষণা আসে।

শান্তি পরিকল্পনায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করার এবং হামাস কর্তৃক আটক ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে – এবং মৃত বলে মনে করা জিম্মিদের দেহাবশেষ ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যার বিনিময়ে শত শত গাজাবাসীকে মুক্তি দেওয়া হবে।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তারা “ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী সমর্থনের ভিত্তিতে গাজা উপত্যকার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি সংস্থার (টেকনোক্র্যাট) কাছে হস্তান্তরের চুক্তি পুনর্নবীকরণ করছে”।

তবে এতে আরও বলা হয়েছে, গাজার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত প্রস্তাবগুলোর অংশটি এখনও “একটি জাতীয় কাঠামোর মধ্যে” আলোচনা করা হচ্ছে।

শুক্রবার (৩ অক্টোবর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, রোববার (৫ অক্টোবর) ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা (গ্রিনিচ মান সময় রাত ১০টা) এর মধ্যেই চুক্তি করতে হবে। যদি এ প্রস্তাব গ্রহণ না করা হয় তবে হামাসের ওপর ‘অভূতপূর্ব নরক নেমে আসবে। ‘

তিনি আরও লেখেন, এটাই চুক্তির শেষ সুযোগ। যদি তা না হয়, তবে হামাসের বিরুদ্ধে এমন নরক নেমে আসবে যা আগে কেউ কখনও দেখেনি। যেভাবেই হোক মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে।

ট্রাম্পের প্রস্তাবে হামাসকে ইতিবাচক সাড়া দিতে চাপ দিচ্ছেন আরব এবং তুরস্কের মধ্যস্থতাকারীরা। তবে গোষ্ঠীটি ট্রাম্পের এ প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হামাসের এক সিনিয়র কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..