× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

গাংনী র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার-৩

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :মেহেরপুরের গাংনী র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ হত্যা মামলার আসামী জাহাঙ্গীর আলম গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার আব্দুর রাজ্জাক মিয়া জানান, হাটুভাঙ্গা গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম তার নিজ বাড়িতে ফেনসিডিল নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, জাহাঙ্গীর আলম র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে হত্যা ও নারী নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। অপরদিকে একই রাতে গাংনী উপজেলার কাথুলী গ্রাম থেকে ফারুক আহমেদ ও মাজেদ আলীকে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব।


এ ক্যটাগরির আরো খবর..