× Banner
সর্বশেষ
শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী

বগুড়ায় গাড়ি, ১৭৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১২বাহিনী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২০
গাঁজাসহ ব্যবসায়ী

বগুড়া প্রতিনিধি: গোপন সংবাদের বগুড়ার সোনাতলা বাজারে একটি গাড়িতে চালিয়ে ১৭৫ কেজি গাঁজা ও জীপগাড়িসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২ এর চৌকষ বাহিনী।

এ ব্যাপারে আজ শুক্রবার ২৬ জুন সকালে বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পে সামাজিক দুরত্ব বজায় রেখে এক প্রেস ব্রিফিং- বিস্তারিত তথ্য তুলে ধরেন র‌্যাব-১২-এর স্কোয়াড কমান্ডার (সহকারী পুরিশ সুপার) মো.মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৫ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক ১০.৩০ টার সময় বগুড়া জেলার সোনাতলা থানাধীন সোনাতলা বাজারের নিকট গাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ১টি জীপ (ঢাকা মেট্রো-ঘ-১১-৭৭৭৪) সন্দেহ হলে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চালক মোঃ মাহফুজার রহমান মাসুম(৩৮) স্বীকার করে তার গাড়িতে গাঁজা আছে। পরবর্তীতে জীপটি তল্লাশিকালে জীপে রাখা ১৭৫ কেজি গাঁজা পাওয়া যায় এবং আসামীর নিকট থেকে ২টি মোবাইল,২টি সীম ও পাঁচশত টাকা উদ্ধার করা হয়। আসামী মাহফুজার রহমান মাসুম কুরিগ্রাম জেলার ফুলবাড়ি থানার পূর্ব ফুলমতি গ্রামের মৃতু তোফাজ্জল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাসুম জানায় সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং সে দেশের বিভিন্ন এলাকায় বড় বড় মাদক চালান সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসাীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বগুড়া র‌্যাব-১২-এর স্কোয়াড কমান্ডার (সহকারী পুরিশ সুপার) মো.মোস্তাফিজুর রহমান আরও জানান, র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। র‌্যাব বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।


এ ক্যটাগরির আরো খবর..