× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

ভোলার লালমোহনে ছয় কেজি গাঁজাসহ এক নারী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২০

কামরুজ্জামান শাহীন, ভোলা॥  ভোলার লালমোহনে ছয় কেজি গাঁজাসহ বিবি কুলসুম(৫৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার(৮জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর ০১নং ওয়ার্ডের মোশারেফের মুদি দোকানের সামনে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিবি কুলসুম ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার কোড়ালমারা ৯ নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের স্ত্রী।

লালমোহন থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭ টার দিকে লালমোহন থানার উপ-পরির্দশক(এস আই) (নিঃ) মো. শওকত জামিল ও সংঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর ১ নং ওয়ার্ড এলাকার মো. মোশারেফের মুদি দোকান সামনে পাকা সড়কের উপর থেকে বিবি কুলসুম নামে এক নারীকে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..