× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

বেনাপোলে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক 

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২০
গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ৫শ’ গ্রাম গাঁজা সহ মহিদুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) ভোরে বেনাপোল পোর্ট থানার বারোপোতার শিবনাথপুর গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক মহিদুল বারোপোতার শিবনাথপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সংগীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে  শিবনাথপুর জামে মসজিদের সামনে ইটের রাস্তার উপর থেকে ৫শ’ গ্রাম গাঁজা সহ মহিদুলকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..