× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

৮ মাস বয়সী শিশুকে মুখে টেপ লাগিয়ে গলা কেটে হত্যা মায়ের

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
গলা কেটে হত্যা মায়ের

সিরাজগঞ্জে ৮ মাস বয়সী শিশুকে মুখে টেপ লাগিয়ে গলা কেটে হত্যা করেছে মা। দাম্পত্য কলহের কারণে এমন করেছে বলে জানায় হত্যাকারী মুক্তা খাতুন।

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘটনাটি ঘটে। ঘটনার পরে মুক্তা খাতুন পালিয়ে গেলে বুধবার (২৯ এপ্রিল) সকালে শাহজাদপুর পৌর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, আড়াই বছর আগে জোতপাড়া গ্রামের মকদম ব্যাপারীর ছেলে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে পার্শ্ববর্তী ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মুক্তা খাতুনের বিয়ে হয়। সম্প্রতি নানা বিষয় নিয়ে মামুন ও মুক্তার মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ধান কাটার কাজে মামুন রায়গঞ্জ গেলে মুক্তা তার সাড়ে ৮ মাস বয়সী শিশু সন্তানের মুখে টেপ লাগিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে বাড়ির অন্য সদস্যরা এসে লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।


এ ক্যটাগরির আরো খবর..