শার্শায় গর্ভবতী নারীর পেটে লাথিঃ রক্তক্ষরন অবস্থায় হাসপাতেলে ভর্তি

শার্শায় গর্ভবতী নারীর পেটে লাথিঃ রক্তক্ষরন অবস্থায় হাসপাতেলে ভর্তি
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ শার্শার লক্ষনপুর গ্রামে প্রতিবেশীর আঘাতে একজন গর্ববর্তী নারী ও তার ভাসুর   মারাত্নক আহত হয়ে নাভারন হাসপাতালে চিকিৎসাধীন আছে। গর্ভবর্তী নারী রিতার (২০)  শরীর দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে বলে তার ভাই অভিযোগ করেছে। আহত রিতা লক্ষনপুর গ্রামের আশিকের স্ত্রী এবং হাসান একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
রিতার ভাই রুবেল হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার বোনের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে প্রতিবেশী সাহাবুদ্দিন ও ইসমাইল আমার বোনকে মারধর করে।
একপর্যায়  ৪ মাস ৮ দিন গর্ববর্তী রিতার পেটে লাথি মারে সাহাবুদ্দিন। এতে তার শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরন হয়ে নাভারণ বুরুজ বাগান হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার অবস্থা খারাপ হওয়ায় নাভারণ হাসপাতালের ডাক্তার রিতাকে যশোর হাসপাতালে নিয়ে যেতে বলেন।
এ ব্যাপারে নাভারণ হাসপাতালের ডাক্তার আক্তার মারুফের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। তিনি চিকিৎসাধীন আছেন। আগের চেয়ে তার অবস্থা একটু ভালো।
শার্শা থানার ওসি বদরুল আলম বলেন, থানায় কেউ অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।