× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে গভীর রাতে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
গভীর রাতে আগুনে দগ্ধ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে দগ্ধ হয়ে রাবিয়া বেগম (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত ফকির আলী মোল্ল্যার স্ত্রী।
স্থানীয়রা জানায়, ঘটনার রাতে ওই বৃদ্ধা একাই তার ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার ঘরে আগুন ধরে যায়। আগুনে তার টিনের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আশে-পাশের সবাই টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। স্থানীয় ইউপি মেম্বার ইশারত আলী মন্ডল বলেন, ঘটনার রাতে বৃদ্ধা একাই ঘরে ছিল।
তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। আমরা টের পেয়ে গিয়ে দেখি ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। একই সঙ্গে বৃদ্ধা রাবিয়া বেগমও দগ্ধ হয়ে পুড়ে কয়লা হয়ে গেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ৯৯৯ এ ফোনে আমাদের সহযোগীতা চাওয়া হয়। ফোন পেয়ে সেখানে পৌঁছে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি। তবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হতে
পারে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্যা, ৮নং মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম খাঁ।


এ ক্যটাগরির আরো খবর..