× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
গভীর নলকূপে গোসল

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের কুন্দিপুর গ্রামে গভীর নলকূপে গোসল করার সময় ১০ বছর বয়সী এক শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুন্দিপুর গ্রামের আফসার আলীর ছেলে ও আহত শিশুর পিতা মো. মনিরুজ্জামান (৪৫) বাদী হয়ে একই গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে মো. জাফর (৪২) কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাভারণ ইউনিয়নের কুন্দিপুর মাঠে বিবাদীর একটি গভীর নলকূপ আছে। বাদির ছেলে মোঃ তাজ উদ্দিন (১০), বিবাদীর উক্ত গভীর নলকূপে গোসল করার জন্য গেলে বিবাদী বিভিন্ন সময় বাদির ছেলেকে বিভিন্ন গালিগালাজ সহ মারপিট করিয়া আসিতেছে।

তারই ধারাবাহিকতায় বুধবার (০৪ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে বিবাদী বাদির ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বাদির ছেলে বিবাদী কে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদী বাদির ছেলের উপর ক্ষীপ্ত হয়ে বাদির ছেলেকে এলোপাতাড়ী চড়, ও বেত দিয়ে মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। বাদির ছেলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে বিবাদী বাদির ছেলেকে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ খুন জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তিতে বাদির ছেলে উক্ত ঘটনা বাদিকে জানাইলে বাদি বাদির ছেলেকে মটরসাইকেল যোগে দ্রুত চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষে থানায় এসে অভিযোগ দায়ের করেছেন।
বিবাদী মো. জাফরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

থানার তদন্ত অফিসার মো. আবু সাঈদ জানান, এ ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ এসেছে। ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..