× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

গভির রাতে গৃহবধূর করুন মৃত্য: হত্যা না আত্মহত্যা চলছে নানা রকম জল্পনা কল্পনা

Kishori
হালনাগাদ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি: দুই সন্তাননের জননী গৃহবধূ জ্যোসনা বেগম (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবা গত গভির রাত সোয়া ১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ জ্যোসনার স্বামী ও জ্যোসনার পরিবার একে অপরকে দোষারোপ করছে।

পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। জানা যায়, নড়াইলের কালিয়ায় উপজেলার পার বাঐশোনা গ্রামের নজির মোল্যার ছেলে রহমান মোল্যা রুহুর সহিত আজ থেকে ১৫ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার বেনজির হোসেনের বড় মেয়ে জ্যোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে পাবিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রাত ৯টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।এর কোন এক ফাঁকে জ্যোসনা ঘরে থাকা কীটনাষক পান করে বলে স্বামীর বক্তব্যনুযায়ী জানা যায়। অপরদিকে জ্যোসনার আপন ছোট ভাই আরিফুল ইসলাম ও তার মাতা জামিলা বেগম বলছেন ভিন্ন কথা ; তার দুলাভাই ও জামিলা বেগমের জামাই রহমান মোল্যা রুহু ও তার পরিবারের সদস্যরা জ্যোসনাকে শারীরিক নির্যাতন,শ্বাসরোধ ও জোর করে বিষপান করায়।

পরে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দিবা গত রাত সোয়া ১টায় সে মারা যায়। এ প্রসঙ্গে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডা.ফারজানা ইসলাম বারিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে বিষপান করেছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই বিষয়ে নড়াইলের কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম, আমাদের নড়াইল জেলা প্রতিনিধিকে জানান, ‘লাশের সুরৎহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..