× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

বিনামূল্যে জামা, জুতা ও ব্যাগ পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

এ বছর থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জামা, জুতা ও ব্যাগ বিতরণ করা হবে। বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে জনসচেতনতামূলক মতবিনিময় ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, বলেন, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের সঙ্গে সঙ্গে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে জুতা, ড্রেস ও ব্যাগ দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চলতি বছর থেকে এটি কার্যকর হবে।

তিনি বলেন, মা সন্তানের সর্বশ্রেষ্ঠ শিক্ষক আর বাসস্থান হলো সন্তানের সর্বশ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান। তাই সন্তানকে সুযোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হলে মাকে শিক্ষার প্রতি সচেতনতা সৃষ্টি করাসহ বাসস্থান বসবাস উপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, নিজস্ব বর্ণমালায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রাক-প্রাথমিক এবং প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন সামগ্রী বিতরণ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তার বেষ্টনীর কর্মসূচির আওতায় প্রতিবছর প্রায় ১ কোটি ৩৭ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির বৃদ্ধি, ঝরে পড়ার প্রবণতা রোধ এবং ছাত্রছাত্রীদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে দারিদ্র্যপীড়িত এলাকায় মিড-ডে মিল ও স্কুল ফিডিং কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..