× Banner
সর্বশেষ
এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার

গফরগাঁওয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

ময়মনসিংহঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মহর উদ্দিন নিগুয়ারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

সোমবার রাত ৮টার দিকে পাগলা থানার ডুবাইল নামক স্থানে তিনি হামলার শিকার হন বলে পুলিশ জানিয়েছে। গফরগাঁওয়ের পাগলা থানার ওসি চান মিয়া জানান, গয়েশপুর বাজার থেকে মহর তার বাড়ি মাকাইলদাইর যাওয়ার পথে ডুবাইলে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মহরকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে  মহর খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..