× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

পিআইডি

গত ১৫ বছরে রংপুর এলজিইডির ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
রংপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

গত ১৫ বছরে রংপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে।

২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রংপুর জেলার মোট ১ হাজার ৬১২ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হয়েছে। এর মধ্যে উপজেলা সড়ক ৫৩২ কিলোমিটার, ইউনিয়ন সড়ক ৪৬৭ কিলোমিটার এবং গ্রামীণ সড়ক ৬১৩ কিলোমিটার। উল্লিখিত সময়ে ৫ হাজার ২০৩ মিটার ব্রিজ-কালভার্টের নির্মাণ ও উন্নয়ন হয়েছে।

এলজিইডির আওতায় রংপুর জেলায় ৪০টি ইউনিয়ন পরিষদ ভবন, ৮টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ১৩টি স্লুইস ও রাবার ড্যাম, ৪টি উপজেলা কমপ্লেক্স ভবন ও ৪৪টি হাট-বাজারের অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এছাড়া রংপুর জেলার ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ২৩টি বাসস্থান এবং ৪টি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..