× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

ACP
হালনাগাদ: সোমবার, ১৫ জুন, ২০২৬
গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না, তাই গণমাধ্যমকে নিখুঁত থাকতে হবে।

সোমবার (১৫ জুন) সকালে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। যেই ১৬ জুন গণমাধ্যমের কালো দিবস রচিত হয়েছিল সেই দিনকে গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন করার আহ্বান জানান তিনি।

গণমাধ্যম প্রতিষ্ঠানকে সভ্যতার সঙ্গে প্রতিযোগিতার সামঞ্জস্য রাখতে হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মতাদর্শের ভিন্নতা থাকলেও কিন্তু দেশ ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এছাড়া, গণমাধ্যম কমিশন গঠনের তৎপরতা বেগবান হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..