× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

গণমাধ্যম কর্মীদের সামনেই ভোট গণনা করা হবে: সিইসি

admin
হালনাগাদ: শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮

সকল পক্ষের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাত পোহালেই ভোট। আর এ ভোটগ্রহণ শেষে গণমাধ্যম কর্মীদের সামনেই ভোট গণনার কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

আজ ২৯ ডিসেম্বর (শনিবার) নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে ভোটের সকল প্রস্তুতি তুলে ধরে সিইসি এসব কথা বলেন। গণমাধ্যমেরে উদ্দেশে তিনি বলেন, ভোট গ্রহণের স্বাভাবিক কাজ ব্যহত হয়, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। আপনারা আপানাদের পবিত্র দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, ফলাফলের তালিকা এজেন্টদের সরবরাহ করতে হবে। কেউ অবৈধভাবে ভোটকক্ষ ত্যাগ করতে বললে ম্যাজিস্ট্রেট বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।

তিনি বলেন, নির্বাচনে সকল কর্মকর্তা, সাংবাদিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, পর্যবেক্ষক সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবেন।  রিটার্নিং অফিসার সকাল ৭টার মধ্যে পরিচালনার কাজ শুরু করবেন। তিনি ব্যালট বাক্স খুলে সকলের উপস্থিতিতে সকলকে ব্যালট বাক্স খালি কিনা দেখাবেন। ‘এরপর ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করবেন। ভোটগ্রহণ শেষ হলে এজেন্ট, সাংবাদিকদের সামনে ভোট গণনার কাজ শুরু করবেন। এটি কেন্দ্রের বাইরে করা যাবে না।’


এ ক্যটাগরির আরো খবর..