মাগুরা প্রতিনিধি ঃ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমম্বিত আইন বাস্তবায়নের দাবীতে গতকাল মঙ্গলবার সদর উপজেলা পরিষদের সামনে জমায়েত, আলোচনা, র্যালী ও স্মারক লিপি প্রদান করেছে স্বেচ্ছাসেবক সংস্থা রোভা ফাউন্ডেশন।
এ উপলক্ষ্যে সকালে সদর উপজেলা পরিষদের সামনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার গণজমায়েত হয় পরে আঃ রউফ মাখনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান রোস্তম আলী, জেলা এনজিও কো-অর্ডিনেটর আঃ হালিম, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, আবু ইমাম মোঃ বাকের, মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর কাউন্সিলর সবেতারা বেগম ও লায়লা কানিজ বানু প্রমুখ।
সভায় প্রত্যেক বক্তা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত আইন বাস্তবায়নের জোর দাবি জানান।
আলোচনা শেষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।