গণতন্ত্রে গুম ও কুশাসন কোনোভাবেই কাম্য নয়

বিশেষ প্রতিবেদকঃ গণতন্ত্রে গুম ও কুশাসন কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আবদুল মতিন।

আজ শনিবার রাজধানীতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আবদুল মতিন এই মন্তব্য করেন।

সাবেক বিচারপতি বলেন, ‘যখন আমরা ডেমোক্রেসির মধ্যে আছি, একটা কনস্টিটিউশনের (সংবিধানের) মধ্যে বসবাস করছি সেখানে এই গুম আর কুশাসন চলছে। তা হতেই পারে না। আপনারা যেহেতু সজাগ, আমার মনে হয় না এখানে কুশাসন থাকতে পারে। সুশাসন অবশ্যই আসবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সভাপতি খালেকুজ্জামান এবং লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। বক্তারা নাগরিক অধিকার রক্ষায় সুজনকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার তাগিদ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।