× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

পিঁ আই ডি

দেশের গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল বিএনপি – বস্ত্র ও পাট মন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
দেশের গণতন্ত্রকে হত্যা

বিএনপি দেশের গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল এজন্য তাদের জনগণ বর্জন করেছে। তার প্রমাণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিএনপিকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

আজ ঢাকার ৩৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর রায়েরবাজারে কমিউনিটি সেন্টারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান,  ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনসহ নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়মী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা  সর্বদা বাংলাদেশের জনগণের পাশে আছে, পাশে থাকবে। তেমনি বাংলাদেশের জনগণও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..