খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

ঢাকাঃ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মন্ত্রী আজ ২৪শে ফেব্রুয়ারী বুধবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “ব্যাংকিং ও অর্থনীতি ক্ষেত্রে অনবদ্য অবদান রাখা খোন্দকার ইব্রাহিম খালেদ তাঁর কর্মের মধ্য দিয়ে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবেন।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।