× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

খুলে দেওয়া হলো ফ্রান্সের শতাধিক মসজিদ, কিন্তু অমুসলমানদের জন্য

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের শত শত মসজিদের দরজা শনিবার অমুসলমানদের জন্য খুলে দেওয়া হয়েছে। দর্শনার্থীদের চা এবং কেক দিয়ে আপ্যায়ন করানো হয়েছে। সেই সঙ্গে মসজিদগুলোতে প্রদর্শিত হয়েছে ইসলামিক ক্যালিওগ্রাফি এবং আয়োজন করা হয় উন্মুক্ত আলোচনার।

ইউরোপে সবচেয়ে বেশি মুসলমান বাস করে ফ্রান্সে। এদের বেশির ভাগই এসেছেন উত্তর আফ্রিকার সাবেক ফরাসি উপনিবেশগুলো থেকে। গত বছর জানুয়ারিতে রম্য ম্যাগাজিন শার্লি এবদো এবং এক ইহুদি সুপারমার্কেটে জঙ্গি হামলায় ১৭ জন নিহত হয়। এ ঘটনার পর ফ্রান্সে মুসলিমবিদ্বেষ বাড়তে শুরু করে। গত বছরের শেষ দিকে ফের প্যারিসের ছয়টি স্থানে হামলা চালায় চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট। এ ঘটনায় পুরো ফ্রান্সে মুসলমানদের সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। অনেক স্থানে মসজিদে হামলার মতো ঘটনাও ঘটেছে। ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা ভেঙে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সেখানকার মুসলমান নেতারা জানিয়েছেন। তবে ফ্রান্সের আড়াই হাজার মসজিদের সব কটি এই কার্যক্রমে অংশ নিচ্ছে না । প্যারিসের গ্র্যান্ড মসজিদসহ সবচেয়ে পরিচিত মসজিদগুলো এই কর্মসূচিতে রয়েছে।

ফ্রান্সে মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন ‘ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথে’র প্রধান আনোয়ার কিবিবেচ জানান, তারা মানুষে মানুষে সংহতির বিষয়টির ওপর জোর দিতে চান।

তিনি বলেন, এর উদ্দেশ্য হচ্ছে এমন একটি অবস্থান তৈরি করা, যেখানে লোকজন সাধারণ মুসলমানদের সঙ্গে মেলামেশার সুযোগ পাবে।


এ ক্যটাগরির আরো খবর..