× Banner
সর্বশেষ
দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় ১০ টাকায় চাল পাবে প্রায় ৮৪ হাজার পরিবার

admin
হালনাগাদ: শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

ইমদাদুল হক মিলন,খুলনা॥  খুলনায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকায় চাল পাবে ৮৩ হাজার ৯৪৪টি পরিবার।আজ থেকে চাল সরবরাহের প্রস্তুতি রয়েছে খাদ্য বিভাগের। ডিলাররা চাইলেই আজ থেকে শুরু করা হবে চাল বিক্রি। চাল বিক্রিতে ডিলারদের বিরুদ্ধে কোন অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন খাদ্য কর্মকর্তা।

সুত্রমতে, হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির আওতায় হতদরিদ্র কার্ডধারীদের নিকট বিক্রি করা হয় ১০ টাকা কেজি দরে চাল। একটি পরিবারের একজন সদস্যের নামে বরাদ্দ হয় এই কার্ড।

সেই হিসেবে খুলনায় ৮৩ হাজার ৯৪৪টি কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে। এই চাল একটি পরিবার মাসে একবার ক্রয় করতে পারবেন। যেখানে ক্রয়কৃত চালের পরিমাণ মাত্র ৩০ কেজি। খুলনা জেলার খাদ্য বিভাগের তালিকাভূক্ত ১৭৩ জন ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। এই কর্মসূচি তিনমাস চলমান থাকবে।

জেলার ৬৮টি ইউনিয়নের কার্ডধারী পরিবার এই ১০ টাকার চাল কেনার সুবিধা পাবে। জেলার সর্বমোট কার্ডধারীদের মধ্যে দাকোপ উপজেলায় কার্ডধারী পরিবার রয়েছে ১৪৬৯৫টি, ডুমুরিয়ায় ৮৯৫৬টি, পাইকগাছায় ১৩১২৩টি, তেরখাদায় ৪৫২০টি, বটিয়াঘাটায় ১০৫০৪টি, ফুলতলায় ৪০৮৪টি, কয়রায় ১০৩৫৯টি, রূপসায় ১০২৮৮টি ও দিঘলিয়ায় ৭৪১৫টি। জেলায় সর্বশেষ এই ১০ টাকায় চাল বিক্রি করা হয় গত এপ্রিলে। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এই চাল জনগণের মাঝে বিক্রি করবে সরকার।

জেলা খাদ্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির অংশ হিসেবে ১০ টাকায় চাল সরবরাহ করছে সরকার। এই চাল সরবরাহে জেলায় কোন ধরনের চাল সংকট পড়ার সম্ভাবনা নেই। এই চাল বিক্রিতে কোয়ালিটি(গুণগতমান) ও কোয়ানটিটি’র(পরিমাণ) ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

চাল বিক্রিতে কোন ডিলারের অনিয়ম পেলে তাদের ডিলারশীপ বাতিলসহ জেলা প্রশাসনের মাধ্যমে জেল জরিমানারও ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্য বিভাগের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে ডিলাররা চাইলে আজ থেকে চাল বিক্রি শুরু করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..