× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

খুলনায় গৃহবধূ হত্যায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭

খুলনা প্রতিনিধিঃ  মহানগরের রূপসায় গৃহবধূ রাজিয়া সুলতানা দীপা হত্যা মামলায় স্বামী ও তাঁর সহযোগীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহম্পতিবার দুপুরে খুলনার বিশেষ দায়রা জজ এস এম সুলাইমান এই আদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া স্বামী লিটু মোল্লা কারাগারে থাকলেও শুরু থেকে তাঁর সহযোগী মজিদ হাওলাদার পলাতক।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন জানান, ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি যৌতুকের দাবিতে গৃহবধূ রাজিয়া সুলতানা দীপাকে হত্যা করা হয়। বেড়ানোর কথা বলে স্বামী লিটু মোল্লা রাজিয়াকে খালিশপুর থেকে রূপসার জাবুসা এলাকায় নিয়ে যান। সেখানে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন লিটু মোল্লা ও তাঁর সহযোগী মজিদ হাওলাদার। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া ২০০৯ সালে ১৫ ফেব্রুয়ারি নিহতের স্বামী লিটু মোল্লা ও তাঁর সহযোগী মজিদ হাওলাদারকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

আদালত এ মামলায় অভিযোগপত্রভুক্ত ২৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দিয়েছেন। রায়ে নিহতের স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত রায় বাস্তবায়নের জন্য দাবি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..