খুলনা সিটি করপোরেশনে নির্বাচিত হলেন যারা

খুলনা সিটি করপোরেশনে নির্বাচিত হলেন যারা

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফলে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। আর নির্বাচিত ৩১টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

সোমবার (১২জুন) রাতে খুলনা শিল্পকলা একাডেমিতে কাউন্সিলরদের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।

নির্বাচিতরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে শাহাদাত হোসেন মিনা, ২ নম্বর ওয়ার্ডে এস এম মনিরুজ্জামান মুকুল, ৩ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম মাস্টার, ৪ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানী টিপু, ৫ শেখ মোহাম্মদ আলী, ৬ শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৭ নম্বরে শেখ খালিদ আহমেদ, ৮ নম্বরে সাহিদুর রহমান, ৯ নম্বরে এস এম মাহফুজুর রহমান লিটন, ১০ নম্বরে শরিফুল ইসলাম প্রিন্স।

১১ নম্বরে নাঈমুল ইসলাম প্রিন্স, ১২ নম্বর ওয়ার্ডে মাস্টার শফিকুল ইসলাম, ১৩ নম্বরে এস এম খুরশিদ আহমেদ টোনা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১৪ নম্বরে শেখ মফিজুল ইসলাম পলাশ, ১৫ নম্বরে আমিনুল ইসলাম মুন্না, ১৬ নম্বরে হাসান ইফতেখার চালু, ১৭ নম্বরে হাফিজুর রহমান, ১৮ নম্বরে রাজুল হাসান রাজু, ১৯ নম্বরে জাকির হোসেন বিপ্লব, ২০ নম্বরে গাউসুল আযম।

২১ নম্বরে ইমরুল হাসান, ২২ নম্বরে আবুল কালাম আজাদ বিকু, ২৩ নম্বরে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪ নম্বরে এ জেড মাহমুদ ডন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২৫ নম্বরে আলী আকবর টিপু, ২৬ নম্বরে গোলাম মাওলা শানু, ২৭ নম্বরে এস এম রফিউদ্দিন, ২৮ নম্বরে জিয়াউল আহসান টিটো ২৯ নম্বরে ফকির সাইফুল ইসলাম ৩০ নম্বরে এস এম মোজাফফর রশিদী রেজা ও ৩১ নম্বরে ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু।

এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ১ নম্বর ওয়ার্ডে মনিরা আকতার, ২ নম্বর ওয়ার্ডে সাহিদা আকতার, ৩ নম্বর ওয়ার্ডে রাফিজা আকতার, ৪ নম্বর খাদিজা সুলতানা, ৫ নম্বর ওয়ার্ডে মেমরী সুফিয়া রহমান শুনু, ৬ নম্বর ওয়ার্ডে রোজি ইসলাম নদী, ৭ নম্বর ওয়ার্ডে মাহামুদা বেগম, ৮ নম্বর ওয়ার্ডে কনিকা সাহা, ৯ নম্বর ওয়ার্ডে মাজেদা খাতুন এবং ১০ নম্বর ওয়ার্ডে জেসমিন পারভীন জলি নির্বাচিত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।