× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের প্রথম পনের বছরের ঘটনা নিয়ে ফয়েজ রেজার গবেষণায় লেখা বই- কন্যা থেকে নেত্রী শেখ হাসিনা। ২১ ফেব্রুয়ারি বইটি প্রকাশ করেছে মুক্তধারা।

২৮ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার বিকাল সাড়ে ৪টায় বাংলা একাডেমীর শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে ঘিরে রাজনীতির পথে পা রেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ১৯৯৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার সময় শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বাঁচেন। ১৯৮১ সালে শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচন করা হয়। এরপর দেশে ফিরে আসেন শেখ হাসিনা, হাল ধরেন আওয়ামী লীগের। শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে-পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল? বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতির ধারা কোন দিকে প্রবাহিত হচ্ছিল এবং প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা রাজনীতির মাঠে যেসব বিপর্যয়ের অভিজ্ঞতার সম্মুখিন হয়েছিলেন, তা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে কেমন প্রভাব ফেলেছিল ইত্যাদি বিষয় আছে বইটিতে।

এদেশের সাধারণ মানুষের জীবন ঘিরে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের শুরু। স্বাভাবিকভাবেই বইটিতে আছে সাধারণ মানুষের জীবন সংগ্রাম, জীবন বাস্তবতা, আশা-আকাঙ্খা, প্রত্যাশা ও প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প। বইটি পড়ার সময় মনে হতে পারে আপনি শেখ হাসিনাকে পড়ছেন, আবার মনে হতে পারে বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়ছেন। একবার দু-বার হয়তো ঢু মারবেন বিশ্বরাজনীতির মঞ্চসভায়।

শুধুমাত্র রাজনৈতিক সংকটের কারণে আমাদের সমাজ, অর্থনীতি একসময় কিভাবে পশ্চাৎপদ ছিল, তথ্যসমৃদ্ধভাবে তা উঠে এসেছে বইটিতে।

বইটি লেখায় গবেষণায় সহযোগিতা করেছেন- তামান্না তাসমিয়া তুয়া ও সাজিদ রায়হান। বাংলা একাডেমী প্রাঙ্গনে মুক্তধারা প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য- ২৫০ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..